স্বর্গের আনন্দে শ্বাস নিন (Breathe in the Happiness of Heaven)
article
আমি বড় হয়ে উঠেছি এক অবিশ্বাসী পরিবারে, এবং খ্রীষ্ট সম্পর্কে আমি শুনেছিলাম আমার কিশোর বয়সে। শুরুতে মনে হয়েছিল বাইবেলের কাহিনীগুলি গ্রীক পৌরাণিক কাহিনী অথবা আমার প্রিয় কৌতুক কাহিনী অপেক্ষা অধিক সত্য কোনো কিছু নয়। তারপর আমি সুসমাচারগুলি পড়লাম, আর আমার বিশ্বাস হল যে যীশু ছিলেন বাস্তব, আর তখন মনে হল যে বড় বড় ব্যক্তিরা তাঁর কেবল ছায়া মাত্র। সেই সময়ে যীশু আমাকে উদ্ধার করলেন, আমি এমন এক গভীর আনন্দ অনুভব করলাম যেটি আমি এর পূর্বে আর কখনো জানতাম না, এবং যে আনন্দ আমি পূর্বে আর কখনো পাইনি। আমার হৃদয়ে অনুভূত আনন্দ ছিল আমার নতুন জন্ম প্রাপ্ত করার, ক্ষমা প্রাপ্ত হওয়ার, এবং ঈশ্বরের আত্মা আমার মধ্যেঅনে নিবাসবাস করার পরিণাম। “ধন্য সেই, যাহার অধর্ম্ম ক্ষমা হইয়াছে, যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে” গীতসংহিতা ৩২:১, বাংলা ও ভি বাইবেল)।